ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ভোরবেলা

বাগানবাড়ি ইউনিয়নে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সাহাদাত হোসেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বাবুর উদ্যোগে আয়োজিত এ ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

১৯ জুন শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমি মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় ৭-৩ গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ওজন করেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে নামেন। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন।

আয়োজক নিজামুদ্দিন বাবু বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ফুটবলের মাধ্যমে সবাইকে একত্রিত করা।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাগানবাড়ি ইউনিয়নে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সাহাদাত হোসেন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বাবুর উদ্যোগে আয়োজিত এ ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

১৯ জুন শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমি মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় ৭-৩ গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ওজন করেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে নামেন। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন।

আয়োজক নিজামুদ্দিন বাবু বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ফুটবলের মাধ্যমে সবাইকে একত্রিত করা।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ভোরবেলা

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত