চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাহাড়ের চক যুব কল্যাণ ও ক্রীড়া সংগঠন’-এর আগামী ১ (এক) বছরের (২০২৬–২০২৭ খ্রি.) জন্য নতুন উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) এই কমিটি অনুমোদন লাভ করে। অনুমোদিত এই নতুন কমিটির মেয়াদ ১ অক্টোবর ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত ১ (এক) বছর কার্যকর থাকবে।
প্রকাশিত প্রজ্ঞাপনে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইসহাক ফারুকী। এছাড়া সভাপতি হিসেবে মোঃ জামাল শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জি. মোঃ সাইফুল ইসলাম নোমান, প্রতিষ্ঠাতা মোঃ এমদাদুল হক জামিল, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ মনোনীত হয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির সকল সদস্য নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও সংগঠনের মূল আদর্শকে সমুন্নত রেখে সকল কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করবেন।
উল্লেখ্য, ‘যুব শক্তি, দেশের শক্তি’ এবং ‘ঐক্য - মানবতা - উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে ২০২১ সালে মতলব উত্তর, চাঁদপুরে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন