ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ভোরবেলা

মতলব উত্তরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি ফারুক মাহমুদ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি ফারুক মাহমুদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফারুক মাহমুদ। ব্যক্তিগত উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।

২০ অক্টোবর মঙ্গলবার উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন তিনি। ফারুক মাহমুদ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মৌটুপী গ্রামের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

দুর্গাপূজার আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ। আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফারুক মাহমুদ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ যেন অসহায় ও দরিদ্র মানুষেরাও ভাগাভাগি করে নিতে পারেন, সে লক্ষ্যেই আমার ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেছি। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।”

তিনি আরও বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে—এমন একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ফারুক মাহমুদের বড় ছেলে ফেরদাউস মোহাম্মদ লিমন, ছোট ভাই ফরহাদ মাহমুদ, আনোয়ার ভূইয়া, সুফি আহমেদ পারভেজ, ইয়াসিন মিয়াজী, মোঃ রনি, মোঃ নাঈম বাবু, ফেরদাউস মাহমুদ লিমন, ফারদিন মাহমুদ লিওন, ফারহান মাহমুদ লিখন প্রমুখ।

স্থানীয়দের মতে, উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি ফারুক মাহমুদ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ভোরবেলা