পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে ও মুদাফফর প্রবাসী কল্যাণ সংগঠনের বছর পূর্তি উপলক্ষে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফফর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মুদাফফর পূর্বপাড়া একাদশ ও মুদাফফর বড়কান্দি একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে মুদাফফর বড়কান্দি একাদশ এবং টুর্নামেন্টের শিরোপা অর্জন করে।আয়োজকরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সম্পৃক্ত করতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ও তাদের নির্ধারিত চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।