ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
ভোরবেলা

স্বাস্থ্য

ডাঃ শহীদ আনোয়ার ফাউন্ডেশন স্বাস্থ্য কেন্দ্রের সাপ্তাহিক কার্যক্রমের শুভ উদ্বোধন

সাহাদাত হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ডাঃ শহীদ আনোয়ার ফাউন্ডেশন স্বাস্থ্য কেন্দ্র’-এর সাপ্তাহিক মাত্র ১০ টাকা টিকিট মূল্য রোগী দেখার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।(২জুন) মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর দক্ষিণপাড়া ডাক্তার বাড়িতে এর সুদ উদ্বোধন করেন ধানমন্ডি সেন্টার হসপিটালে শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার এবিএম শহীদুল আলম। এ সময়ের সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন এই মাটিতে আমি জন্ম এবং ছোট থেকে এই মাটিতেই বড় হয়েছি তাই এখানকার মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি নাম মাত্র ১০ টাকার টিকিট মূল্যে এই চিকিৎসা সেবা সকলের মাঝে পৌঁছে দিতে চাই আপনারা সবাই দোয়া ও সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা প্রতিদিন এইখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করব। চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান আমরা অনেক সময় টাকার অভাবে ভালো করে ডাক্তার দেখাতে পারিনা এ ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা দশ টাকার বিনিময়ে ভালো ডাক্তার দেখাতে পারছি। আমরা চাই প্রতি সপ্তাহে নয় প্রতিদিন এখানে বিখ্যাত ডাক্তার থাকুক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক সফলতা ও জনকল্যাণ কামনা দোয়া করা হয়।

ডাঃ শহীদ আনোয়ার ফাউন্ডেশন স্বাস্থ্য কেন্দ্রের সাপ্তাহিক কার্যক্রমের শুভ উদ্বোধন