ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোরবেলা

খেলাধুলা

একুশে ক্লাব চাঁদপুরের দুর্দান্ত জয়, ফাইনালে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে কুমিল্লা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে একুশে ক্লাব চাঁদপুর।১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় উপজেলার আসিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট এ সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে একুশে ক্লাব চাঁদপুরের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেন।এ বিষয়ে একুশে ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হান্নান কাজী বলেন, ‘যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাঁদপুরের বিভিন্ন জায়গায় এই দল নিয়ে প্রতিনিধিত্ব করি। ইনশাআল্লাহ, ফাইনালেও ভালো কিছু করে জয়লাভ করব।’টিম ম্যানেজার মো. শামীম বলেন, এই জয় আমাদের ফাইনালের জন্য আরও অনুপ্রাণিত করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমরা সেটি সামনে রেখে কাজ করে যেতে চাই। ফাইনালেও সর্বোচ্চ চেষ্টা করে শিরোপা জয়ের লক্ষ্য আমাদের।এ জয়ের মধ্য দিয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে একুশে ক্লাব চাঁদপুর। ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দলটি।

একুশে ক্লাব চাঁদপুরের দুর্দান্ত জয়, ফাইনালে