ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
ভোরবেলা

মধ্য নিশ্চিন্তপুর একাদশের দাপুটে জয়, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন

সাহাদাত হোসেনঃ মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে উত্তর নিশ্চিন্তপুর একাদশকে কোনরকম পাত্তা না দিতেই ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। খেলার দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার লুফে নেন ইব্রাহিম হোসেন। তিনি দলের হয়ে একটি গোল ও একটি এসিস্ট করেন। 

খেলার শুরু থেকেই মধ্য নিশ্চিন্তপুর একাদশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দলের খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টা ও দারুণ পারফরম্যান্সের ফলে একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। অপরদিকে উত্তীর্ণ করে একাদশ তেমন কোনো সুযোগ লুফে নিতে পারেননি। 

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। বিজয় নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়, সমর্থক ও এলাকাবাসীর মাঝে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের এই সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

প্রীতি ম্যাচটি এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৫ জুন ২০২৬

মধ্য নিশ্চিন্তপুর একাদশের দাপুটে জয়, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সাহাদাত হোসেনঃ মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে উত্তর নিশ্চিন্তপুর একাদশকে কোনরকম পাত্তা না দিতেই ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। খেলার দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার লুফে নেন ইব্রাহিম হোসেন। তিনি দলের হয়ে একটি গোল ও একটি এসিস্ট করেন। 

খেলার শুরু থেকেই মধ্য নিশ্চিন্তপুর একাদশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দলের খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টা ও দারুণ পারফরম্যান্সের ফলে একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। অপরদিকে উত্তীর্ণ করে একাদশ তেমন কোনো সুযোগ লুফে নিতে পারেননি। 

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। বিজয় নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়, সমর্থক ও এলাকাবাসীর মাঝে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের এই সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

প্রীতি ম্যাচটি এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোরবেলা

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত