সম্রাট সিকদার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আগাম নির্বাচনী আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তরুণ ও উদীয়মান নেতা হিসেবে আলোচনায় রয়েছেন কালিপুর গ্রামের বাসিন্দা ও মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ শাহ আলম ভূঁইয়া। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত শাহ আলম ভূঁইয়া।
ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হামলা-মামলার শিকারও হয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এলাকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে স্থানীয়দের দাবি। তরুণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মোঃ শাহ আলম ভূঁইয়া বলেন, দল ও সাধারণ জনগণ চাইলে তিনি নির্বাচন করবেন এবং মাদক-সন্ত্রাস দমন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম আলোচিত মুখ।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন