চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একমাত্র ডিগ্রি এমপিওভুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রমজান আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের জমিদাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নবীনরাই একদিন কলেজ ও সমাজকে আলোকিত করবে। তবে এ জন্য নিয়মিত বই পড়তে হবে এবং শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।”
‘পড়া’ ও ‘শোনা’র তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, “পড়া মানে বই পড়া, আর শোনা মানে শিক্ষকদের কথা শোনা। এই দুটির সমন্বয়েই একজন শিক্ষার্থী জ্ঞানী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলআমীন পারভেজ, আইসিটি বিভাগের প্রভাষক সমীর চন্দ্র ঘোষ, অভিভাবক সদস্য মো. খবির হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খানের পুত্র মাহির আশ্রাফ খান মিয়া, অভিভাবক রহমত উল্লাহ এবং কলেজের সাবেক শিক্ষার্থী ও গোল্ডেন সান স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ইভা আক্তার।
এ ছাড়া বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিলা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সুবহা (বিজ্ঞান) ও সিমা (মানবিক)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রাকিবুল হাসান। পরে পবিত্র গীতা পাঠ করেন কৃষি বিভাগের প্রভাষক রুপচাঁদ সরকার।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দেশাত্মবোধক গান পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রিতু রানী। পরে দলীয়ভাবে গান পরিবেশন করেন মুন্না, মেহেদি, হাসান ও আরাফাত। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বক্তারা বলেন, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির আরও উন্নয়ন ও সম্প্রসারণ প্রয়োজন। এ অবস্থায় কলেজটিকে জরুরি ভিত্তিতে জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম মনির হোসেন খানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষক-অভিভাবকদের উপস্থিতি এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন