ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ভোরবেলা

শিক্ষার মানোন্নয়নে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

শিক্ষার মানোন্নয়নে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করার লক্ষ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার প্রস্তুতি, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রফেসর ডা. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ উল্লাহ।

শিক্ষক মো. মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল  (অব.) মতিউর রহমান ঝন্টু, দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম, ফাউন্ডার মনির হোসেন খানের পুত্র মো. মারুফ হোসেন খান বিজয়, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. এটিএম শহিদুজ্জামান রবি এবং অভিভাবক সদস্য, গভর্নিং বডি সদস্য মোঃ আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৫নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাসুদুল ইসলাম মমিন,  মো. ইউসুফ, মোঃ নুরুল ইসলাম পাঠান।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এরফান হোসেন ভুট্টু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম , বিএনপি খবির মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. শামীম আহমেদ বলেন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শিক্ষার মানোন্নয়নে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ভোরবেলা