চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া আহমাদিয়া (সাঃ) হাফিজিয়া ও দাখিল মাদরাসা থেকে মো. আরাফাত হোসেন (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
গত ২৫ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরাফাত হোসেনের বাবার নাম মো. আবুল খায়ের এবং মায়ের নাম ফারজানা আক্তার। মাদরাসা থেকে নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আরাফাতের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা। পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে দ্রুত মতলব উত্তর থানা অথবা কচুয়া থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কিশোর আরাফাত হোসেনের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন