ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোরবেলা

পদুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

পদুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক ও সেবামূলক সংগঠন পদুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্রীরায়েরচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।  “যদি করি রক্তদান, আল্লাহ চাইলে বেঁচে যাবে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ বিনামূল্যে রক্তদানকারী ও অরাজনৈতিক এই সংগঠনটি স্থানীয় মানুষের সেবায় এই ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করে। প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারেন। 

​সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন বলেন, সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পদুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক ও সেবামূলক সংগঠন পদুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স গ্রুপ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় শ্রীরায়েরচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।  “যদি করি রক্তদান, আল্লাহ চাইলে বেঁচে যাবে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ বিনামূল্যে রক্তদানকারী ও অরাজনৈতিক এই সংগঠনটি স্থানীয় মানুষের সেবায় এই ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করে। প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারেন। 

​সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন বলেন, সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ভোরবেলা

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ভোরবেলা