শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিজ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম দেওয়ান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে ঘরে একা থাকার সুযোগে তার বাবা বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন। দীর্ঘদিন ভয় ও সামাজিক সংকোচের কারণে বিষয়টি কাউকে জানাতে পারেননি তিনি।
সম্প্রতি কৌশলে অভিযুক্ত বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন ভুক্তভোগী। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন