ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
ভোরবেলা

নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন

সম্রাট সিকদার: 

   বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি-এর নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার মডেল সভাপতি ও বৃহত্তর ঢাকা জেলার পাঁচ জেলার সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আবদুল জব্বার। তার এ নির্বাচনে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসা মোঃ আবদুল জব্বার তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং পল্লী চিকিৎসকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকার জন্য সংগঠনের নেতৃবৃন্দের আস্থা অর্জন করেছেন। ফলে তাকে গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম চিশতি। সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী আরশাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমএ রশীদ। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা জেলার সভাপতি পল্লী চিকিৎসক এম সাইজউদ্দিন আহম্মেদ।

সংগঠনের নেতাকর্মীরা জানান, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পেশাগত স্বীকৃতি, প্রশিক্ষণ এবং অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নতুন কমিটি সেই কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবদুল জব্বার তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। পল্লী চিকিৎসকদের মর্যাদা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এদিকে, কমিটি ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেখা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা আরও সুসংগঠিত হবে এবং পল্লী চিকিৎসকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বুধবার, ০৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত