ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
ভোরবেলা

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮

হামলার সময় বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী ছিল। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এ হামলা চালায়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শীর্ষ ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর,  প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি নিহতের খবর জানিয়েছে তেহরান।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানায়। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এ হামলা চালায়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হামলার সময় ওই বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শীর্ষ ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর,  প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি নিহতের খবর জানিয়েছে তেহরান।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানায়। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ভোরবেলা

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত