মমিনুল ইসলাম, মতলব প্রতিনিধি:
দীর্ঘ ২৫ বছরের গৌরবময় পথচলা উদযাপন করেছে চাঁদপুরের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক চাঁদপুর প্রবাহ। রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ২৫ বছর পূর্তি উদযাপিত হয়। আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, সাংবাদিক প্রশিক্ষণ, সম্মাননা প্রদান, কেক কাটা অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সন্ধ্যায় অনুষ্ঠিত রজতজয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও সাংবাদিক ইউনুস উল্ল্যাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এছাড়া বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রিয়াদ ফেরদৌস, ব্যবসায়ী সেলিম খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি একে এম রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসানউল্লাহ, জিএম শাহিন, মির্জা জাকির, ড্যাফোডিল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান সোভন এবং ফরিদগঞ্জ প্রতিনিধি ফয়েজ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দৈনিক চাঁদপুর প্রবাহ গত ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং পত্রিকাটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, ঢাকায় কিংবা বিদেশে অবস্থান করলেও চাঁদপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন। এসব সংবাদ একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর কাজকে আরও গতিশীল করতে সহায়তা করে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমার কোনো ভুলত্রুটি আপনাদের নজরে এলে অবশ্যই তা তুলে ধরবেন। গঠনমূলক সমালোচনা আমাকে নিজের ভুল সংশোধনের সুযোগ করে দেবে এবং জনগণের আরও ভালোভাবে সেবা করতে সহায়তা করবে।
সংসদ সদস্য আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচার রোধে জাতীয় সংসদে সম্প্রতি একটি কঠোর আইন পাস হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনারা সব সময় সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। গত ২৫ বছরে দৈনিক চাঁদপুর প্রবাহ যেভাবে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়েছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে এটাই আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের উন্নয়ন, গণসচেতনতা সৃষ্টি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক চাঁদপুর প্রবাহ গত এক-চতুর্থাংশ শতাব্দী ধরে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে পাঠকের আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন।
এর আগে বাদ জুমা চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিনিধি পরিচিতি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আরটিভির অনলাইন আইটি ইনচার্জ দেলোয়ার হোসেন। রাতে বুফে ডিনারের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন