চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলায়) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটির দাতা সদস্য হিসেবে এম. আর. আক্তার বেপারীর নাম ঘোষণা করা হয়।
এসময় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও অভিভাবক সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, নতুন সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্যের প্রতি আমার অনুরোধ থাকবে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসার জন্য। আমাদের পর্যাপ্ত জায়গা থাকলেও দীর্ঘদিন আমরা নিজেদের জায়গা বুঝে পাইনি। নতুন কমিটির সহযোগিতায় যেন আমরা সেই জায়গা জেন বুঝে পাই।
দাতা সদস্য এম. আর. আক্তার বেপারী বলেন, বিদ্যালয়ের জায়গা আমরা বুঝিয়ে দিয়েছি। এখন এই জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমাকে দাতা সদস্য হিসেবে মনোনীত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সহযোগিতা পেলে নতুন বাউন্ডারি দেয়ালের কাজ শেষ করে মাঠ সংস্কারের কাজও করা প্রয়োজন বলে আমি মনে করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য আবুল হোসেন বেপারী, সাবেক কমিশনার অলিউল্লাহ দর্জি, মো. নরুল ইসলাম সরদার, আলমগীর সরকার, বিল্লাল প্রধান, তোফায়েল প্রধান এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রানা,আলাউদ্দিন, পারভেজ, মফিজুল ইসলাম, শামীম, প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন