ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
ভোরবেলা

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা রাশেদ হাসান টিপু

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা রাশেদ হাসান টিপু

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ রাশেদ হাসান টিপু। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

জানা যায়, সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী গ্রামের বাসিন্দা রাশেদ হাসান টিপু মৃত ফরহাদ হোসেন মিয়ার ছেলে। তিনি স্নাতক (বি.এ) ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। 

রাজনৈতিক জীবনে তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, যুগ্ম-আহ্বায়ক এবং ছাত্রদলের সদস্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার একটি শক্ত অবস্থান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে আলোচনা চলছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকরা বিভিন্ন পর্যায়ে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

রাশেদ হাসান টিপু জানান, জনগণের ভালোবাসা ও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা চলমান রয়েছে এবং ২০১৮ সালে তিনি একবার কারাবরণ করেন বলে জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। তবে তার সমর্থকদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই এসব মামলার মুখোমুখি হতে হয়েছে তাকে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাশেদ হাসান টিপুর নাম উল্লেখযোগ্যভাবে আলোচনায় রয়েছে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

শনিবার, ১৩ জুন ২০২৬

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা রাশেদ হাসান টিপু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত