ইসমাইল খান টিটু:----
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির সভাপতি মোঃ নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত হযরত ইবরাহিম (আ.) স্থাপন করেছিলেন, সেই চেতনা ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতি বছর ঈদুল আযহা উদযাপন করে থাকে।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব সকল মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার অন্যতম উপলক্ষ। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আযহার মূল শিক্ষা।
প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় মতলববাসীর সুখ-দুঃখ এবং দেশের সার্বিক কল্যাণের বিষয়ে আন্তরিকভাবে খোঁজখবর রাখেন উল্লেখ করে বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা কখনো দূরে সরে যায় না। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আমি সবসময় মতলববাসীর পাশে থাকার চেষ্টা করি।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আসুন আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করি। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করি।
পরিশেষে তিনি মতলববাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন— ঈদ মোবারক।
উল্লেখ্য, নাজির উদ্দিন পাঠান সোহেল হজ পালনে পবিত্র মক্কা ও মদিনা শরীফে অবস্থান করছেন তিনি দেশবাসীর কাছে এবং সকল বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন