ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ভোরবেলা

এমপি মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলববাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিয়া মনজুর আমিন স্বপন

প্রকাশ : ২৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপি মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলববাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিয়া মনজুর আমিন স্বপন

ইসমাইল খান টিটু:

চাঁদপুর-২ (উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলব উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মিয়া মনজুর আমিন স্বপন বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। 

মিয়া মনজুর আমিন স্বপন আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

মিয়া মনজুর আমিন স্বপন আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। তিনি মতলব উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার পক্ষ থেকেই মতলববাসীর প্রতি এই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমপি মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলববাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিয়া মনজুর আমিন স্বপন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

চাঁদপুর-২ (উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে মতলব উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মিয়া মনজুর আমিন স্বপন বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। 

মিয়া মনজুর আমিন স্বপন আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

মিয়া মনজুর আমিন স্বপন আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। তিনি মতলব উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার পক্ষ থেকেই মতলববাসীর প্রতি এই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত