ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ভোরবেলা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সজিব

প্রকাশ : ২৩ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সজিব

ইসমাইল খান টিটু:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন-এর পক্ষ থেকে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া চেয়েছেন সাবেক ছাত্রনেতা ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সজিব।

এক শুভেচ্ছা বার্তায় বদিউজ্জামান সজিব বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের মানসিকতা গড়ে তোলা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।

 পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মোঃ বদরুজ্জামান সজিব বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। তাই আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজকে সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তুলি।

বদিউজ্জামান সজিব দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদুল আযহার উসিলায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জীবনে সুখ, শান্তি, কল্যাণ ও রহমত নাজিল হয়।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সজিব

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন-এর পক্ষ থেকে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া চেয়েছেন সাবেক ছাত্রনেতা ও মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সজিব।

এক শুভেচ্ছা বার্তায় বদিউজ্জামান সজিব বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের মানসিকতা গড়ে তোলা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।

 পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মোঃ বদরুজ্জামান সজিব বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। তাই আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজকে সুন্দর ও মানবিক হিসেবে গড়ে তুলি।

বদিউজ্জামান সজিব দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদুল আযহার উসিলায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জীবনে সুখ, শান্তি, কল্যাণ ও রহমত নাজিল হয়।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত