ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
ভোরবেলা

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামের মৃত নজরুল ইসলাম সরকার ও তাদের বাড়ির মালিকানাধীন একটি পুকুরে গত শনিবার (৩০ মে) দিবাগত গভীর রাতে দেড়টার দিকে দুর্বৃত্তরা কীটনাশক বা বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। সকালে পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুকুর মালিকদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত মাছগুলো একত্র করে মাটিতে পুঁতে ফেলা হয়।

সোমবার (১ জুন) সকালে ক্ষতিগ্রস্ত পুকুর মালিক ও ছেংগারচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সরকার বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্ত আল আমিন সরকার জানান, আমি আমার বাড়ির সকলের কাছ থেকে পুকুর লিজ নিয়ে কয়েক বছর যাবত মাছ চাষ করে আসছি। গতকাল সকালে পুকুরে মাছ ভাসতে দেখে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, তেলাপিয়া, শরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আসলে বিষ প্রয়োগ করতে আমি কাউকে দেখিনি। এখন যদি কাউকে সন্দেহ করে অভিযোগ করি, তাহলে হয়তো নির্দোষ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই কাউকে অভিযুক্ত করছি না। এই কাজের বিচার আল্লাহ করবেন। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু পুকুরের মাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

স্থানীয়রা ধারণা করছেন, পূর্ব বিরোধ বা শত্রুতার জের ধরেই কেউ বা কারা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বুধবার, ০৩ জুন ২০২৬

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত