সাহাদাত হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মরাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি অনুমোদিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হেলেন নাসরিন আক্তার। বিদ্যুৎসাহী সদস্য হিসেবে রয়েছেন ফরহাদ হোসেন রনি ও জান্নাতুল ফেরদৌসী আক্তার।
এছাড়া অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম, মিজানুর রহমান, শিল্পী আক্তার, রহিম আক্তার, আব্দুর রহিম, পেয়ারী আক্তার ও রুহুল আমিন।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন নতুন সভাপতির ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি আমার অনুরোধ আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে কিন্তু ভবনের কারণে আমাদের তীব্র গরমের মধ্যেও টিমের ঘরে ক্লাস নিতে হয়। তাই সকলের সহযোগিতায় আমরা একটি নতুন গ্রহণ প্রত্যাশা করছি।
নবনির্বাচিত সভাপতি হেলেন নাসরিন বলেন আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আমার দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে নতুন ভবনের কাজের জন্য সরকারি সকল রুল মেনে যা করা প্রয়োজন আমি তা করব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন