ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
ভোরবেলা

‘তাজু ভাই ২.০’ পেজ ফিরে পেলেন ভাইরাল তাইজুল ইসলাম

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেইজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেইজটি দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেইজ দেখা যাচ্ছে। সে সকালে ওই পেইজে লাইভও করছে। কী কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৫ জুন ২০২৬

‘তাজু ভাই ২.০’ পেজ ফিরে পেলেন ভাইরাল তাইজুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেইজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেইজটি দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে অথবা কোনো কারণে সরিয়ে নেয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে আজ সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেইজ দেখা যাচ্ছে। সে সকালে ওই পেইজে লাইভও করছে। কী কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

ভোরবেলা

সম্পাদক ও প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত