ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ভোরবেলা

শিশুসন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিশুসন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম
স্বামীর কবরের পাশে শিশু সন্তানদের নিয়ে বসে আছেন সোনিয়া।

শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি। তাই কোনো উপায় না পেয়ে দুই শিশুসন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূ।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে শিশুসন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে বসে থাকতে দেখা যায় সোনিয়াকে। তার মেয়ের বয়স ৯ বছর ও ছেলের বয়স দেড় বছর। 

সোনিয়া বেগম বলেন, ‘আমার স্বামী সুজন মাহমুদ সম্প্রতি অকাল মৃত্যুবরণ করেন। সচ্ছলতা থাকার পরেও শ্বশুরবাড়ির লোকজন সুজনের যথাযথ চিকিৎসা করাননি। এতে ধুঁকে ধুঁকে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাকে নামতে হয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে।

তার দাবি, শ্বশুর কফিল উদ্দিন ও শাশুড়ি তাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও তার শ্বশুর ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। বিষয়টি তখন স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়।

সোনিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন। এখন এই দুই অবুঝ সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াব? আমার তো আর কেউ নেই। স্বামীর ভিটায় থাকার অধিকারটুকুও দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এখানে বসে আছি। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করেন।’

স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধ যা–ই থাকুক না কেন, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দাদা-দাদির তাদের পাশে দাঁড়ানো উচিত।

এ বিষয়ে সোনিয়া বেগমের শ্বশুর কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষকে নিয়েই মীমাংসা করার চেষ্টা করছি। যদি মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শিশুসন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি। তাই কোনো উপায় না পেয়ে দুই শিশুসন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূ।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে শিশুসন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে বসে থাকতে দেখা যায় সোনিয়াকে। তার মেয়ের বয়স ৯ বছর ও ছেলের বয়স দেড় বছর। 

সোনিয়া বেগম বলেন, ‘আমার স্বামী সুজন মাহমুদ সম্প্রতি অকাল মৃত্যুবরণ করেন। সচ্ছলতা থাকার পরেও শ্বশুরবাড়ির লোকজন সুজনের যথাযথ চিকিৎসা করাননি। এতে ধুঁকে ধুঁকে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাকে নামতে হয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে।

তার দাবি, শ্বশুর কফিল উদ্দিন ও শাশুড়ি তাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি নন। এমনকি স্বামীর দাফনের সময়ও তার শ্বশুর ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। বিষয়টি তখন স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচিত হয়।

সোনিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘স্বামীর লাশ ফেলে শ্বশুর চলে গিয়েছিলেন। এখন এই দুই অবুঝ সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াব? আমার তো আর কেউ নেই। স্বামীর ভিটায় থাকার অধিকারটুকুও দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এখানে বসে আছি। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করেন।’

স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধ যা–ই থাকুক না কেন, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দাদা-দাদির তাদের পাশে দাঁড়ানো উচিত।

এ বিষয়ে সোনিয়া বেগমের শ্বশুর কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষকে নিয়েই মীমাংসা করার চেষ্টা করছি। যদি মীমাংসা না হয় তাহলে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত