নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাচ্চু বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি নতুন সম্ভাবনা, আশা ও আনন্দের বার্তা নিয়ে আসে। পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরে সবাইকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি।”
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন