ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভোরবেলা

মতলব উত্তরে জাটকা আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে জাটকা আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নে সোমবার সকালে জাটকা আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

এপ্রিল- মে ২০২৬ মাসের জন্য ২৯১ জন জেলের মাঝে ৪০ কেজি করে ১১.৬৪০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে জেলেদের মাঝে চাল প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ করিম আহমদ দিপু, প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার, ইউপি সদস্য মোঃ আলী মেম্বার, মোঃ মানিক মিয়া, মাহমুদা বেগম, অলিফা বেগম সহ আরো অনেকে।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী বকুল রানী জানান, " চাল পেয়ে আমরা পরিবারের সঙ্গে ভালোভাবে জীবনযাপন করতে পারবো।”

স্থানীয় প্রশাসন জানায়, জাটকা সংরক্ষণে সরকারের এ উদ্যোগ জেলেদের সহায়তা করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মতলব উত্তরে জাটকা আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নে সোমবার সকালে জাটকা আহরণে নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

এপ্রিল- মে ২০২৬ মাসের জন্য ২৯১ জন জেলের মাঝে ৪০ কেজি করে ১১.৬৪০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে জেলেদের মাঝে চাল প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ করিম আহমদ দিপু, প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার, ইউপি সদস্য মোঃ আলী মেম্বার, মোঃ মানিক মিয়া, মাহমুদা বেগম, অলিফা বেগম সহ আরো অনেকে।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী বকুল রানী জানান, " চাল পেয়ে আমরা পরিবারের সঙ্গে ভালোভাবে জীবনযাপন করতে পারবো।”

স্থানীয় প্রশাসন জানায়, জাটকা সংরক্ষণে সরকারের এ উদ্যোগ জেলেদের সহায়তা করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত