ঢাকা    শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা    শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ভোরবেলা

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মেহেদী হাসান নাজির এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি  আসিফ আযহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল মোবিন। তিনি তার বক্তব্যে জাতি গঠনে নৈতিক শিক্ষা, আদর্শিক চর্চা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার।

এসময় আরও উপস্থিত ছিলেন উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ হোসাইন গাজী এবং ৫নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। ইসলামী আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে নৈতিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২নং বাগানবাড়ি ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মেহেদী হাসান নাজির এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি  আসিফ আযহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল মোবিন। তিনি তার বক্তব্যে জাতি গঠনে নৈতিক শিক্ষা, আদর্শিক চর্চা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার।

এসময় আরও উপস্থিত ছিলেন উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ হোসাইন গাজী এবং ৫নং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। ইসলামী আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে নৈতিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত