ঢাকা    বুধবার, ১১ মার্চ ২০২৬
ঢাকা    বুধবার, ১১ মার্চ ২০২৬
ভোরবেলা

সিদ্ধিরগঞ্জ থানা শাখার পল্লী চিকিৎসক সমিতি

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার ০৭ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার ০৭ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সম্রাট সিকদার :

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ-এ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার ০৭ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ষ্ঠা মার্চ) আদমজী নগর আলিফ জেনারেল হাসপাতাল-এর দ্বিতীয় তলায় শতাধিক পল্লী চিকিৎসকের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ আবদুল জব্বার। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম দুলাল। সভায় সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক এবিএম শামসুজ্জামান জাহাঙ্গীর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ রশিদ ও মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস শিকদার এবং অর্থ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল্লাহ সুমন। সার্বিক সহযোগিতায় আলিফ জেনারেল হাসপাতাল।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ আবদুল জব্বার বলেন, "পবিত্র রমজান মাস যেমন আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়, তেমনি পল্লী চিকিৎসকরাও সমাজের নীরব সেবক হিসেবে মানবতার সেবায় আত্মনিয়োগ করেন। রমজানে আমরা ক্ষুধার কষ্ট অনুভব করি, যাতে অসহায় মানুষের প্রতি সহমর্মিতা বাড়ে। ঠিক তেমনি পল্লী চিকিৎসকরা দিন-রাত রোগীর কষ্ট অনুভব করে তাদের পাশে দাঁড়ান—গ্রাম হোক বা শহর, জরুরি মুহূর্তে তারাই সবার আগে সাড়া দেন।”

তিনি আরও বলেন, রমজান আমাদের দায়িত্ববোধ ও আত্মসংযমের শিক্ষা দেয়। পল্লী চিকিৎসকদেরও একইভাবে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। তিনি সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানার পল্লী চিকিৎসক সমিতিকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করে সঠিক নেতৃত্বে কমিটি গঠন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানার ০৭ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে রাত-বিরাতে জরুরি মুহূর্তে তাদের সেবাই সাধারণ মানুষের ভরসা। তাই সংগঠনের মাধ্যমে পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা ও সেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরিচিতি সভা শেষে নবগঠিত ০৭ নং ওয়ার্ড কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরিশেষে দোয়া ও মোনাজাত করে সকলের মাঝে ইফতারি বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বুধবার, ১১ মার্চ ২০২৬

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার ০৭ নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত