মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক সংগঠন 'ইনসাফ মঞ্চ' এর উদ্যোগে ২০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সরাসরি উপকারভোগী পরিবারের বাড়িতে গিয়ে ভুট, মুড়ি, চিনি, মুসুরি ডাল, খেসারা, এংকার ডাল, বেসন, লবন, তেল, টেংক, খেজুর, আলু ও পেয়াজ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
উল্লেখ্য, বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইনসাফ মঞ্চ সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌছে দেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমাদান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনসাফ মঞ্চ অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে।
তারা আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে এলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। ভবিষ্যতেও ইনসাফ মঞ্চ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমাদানের সময় এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের জন্য বড় সহায়ক হয়ে দাঁড়ায়।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন