মতলব দক্ষিণ প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রাম চন্দ্র রায়কে আহ্বায়ক, তাপস সরকারকে সদস্য সচিব এবং আনন্দ চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সোমবার ৬ জুলাই ঐতিহ্যবাহী নারায়ণপুর শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক আহ্বায়ক দুলাল সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাম চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা।
এ সময় আরও বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য আসিস মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোষ সাহা, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, মতলব সরকারি কলেজের অধ্যাপক অশোক রায়, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুকরঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক নিমাই ঘোষ ও বলাই সাহা, উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য আনন্দ চক্রবর্তী এবং কালীবাড়ি মন্দির কমিটির সহ-দপ্তর সম্পাদক রঞ্জিত দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে খাদেরগাঁও ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন