ঢাকা    রোববার, ২৬ এপ্রিল ২০২৬
ঢাকা    রোববার, ২৬ এপ্রিল ২০২৬
ভোরবেলা

এখলাছপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হিসেবে সোহাগ দেওয়ানের ঘোষণা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এখলাছপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হিসেবে সোহাগ দেওয়ানের ঘোষণা

স্টাফ রিপোর্টার : 

এখলাছপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক সোহাগ দেওয়ান। তার এ ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন আমি এই ইউনিয়নের সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। তাই এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমার এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, মাদক মুক্ত, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, সোহাগ দেওয়ান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে তার প্রার্থী হওয়ার ঘোষণায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এদিকে, নির্বাচনী মাঠে নতুন এ প্রার্থীর আগমনে প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

এখলাছপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হিসেবে সোহাগ দেওয়ানের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার : 

এখলাছপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক সোহাগ দেওয়ান। তার এ ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন আমি এই ইউনিয়নের সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। তাই এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমার এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, মাদক মুক্ত, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা জানান, সোহাগ দেওয়ান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফলে তার প্রার্থী হওয়ার ঘোষণায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এদিকে, নির্বাচনী মাঠে নতুন এ প্রার্থীর আগমনে প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত