ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ভোরবেলা

মতলব উত্তর-দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল: অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি জালাল উদ্দিন

ইসমাইল খান টিটু :

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশ করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য চালু করা এই গুরুত্বপূর্ণ কর্মসূচি তাদের পুষ্টি ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। তাই এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা, দুর্নীতি কিংবা অনিয়ম সহ্য করা হবে না।

এমপি জালাল উদ্দিন আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন, যাতে শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সুবিধা সঠিকভাবে পায়।

স্থানীয় সচেতন মহল এমপির এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, এতে মিড-ডে মিল কর্মসূচিতে শৃঙ্খলা ফিরে আসবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মতলব উত্তর-দক্ষিণে প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল: অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি জালাল উদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু :

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশ করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য চালু করা এই গুরুত্বপূর্ণ কর্মসূচি তাদের পুষ্টি ও শিক্ষায় মনোযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। তাই এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা, দুর্নীতি কিংবা অনিয়ম সহ্য করা হবে না।

এমপি জালাল উদ্দিন আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেন, যাতে শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সুবিধা সঠিকভাবে পায়।

স্থানীয় সচেতন মহল এমপির এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, এতে মিড-ডে মিল কর্মসূচিতে শৃঙ্খলা ফিরে আসবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত