সম্রাট সিকদার:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ঈদ পুনর্মিলনী ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ এপ্রিল ২০২৬, রবিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব সবুজ আলী-এর বিশেষ আমন্ত্রণে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক মোঃ আব্দুল জব্বার-এর নেতৃত্বে অর্ধশতাধিক চিকিৎসক অনুষ্ঠানে যোগ দেন।
তাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিয়ান মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল অধ্যাপক ডা. মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিয়ান এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান (অব:)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. আবুল ফজল। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবুল কাশেম জুলহাসসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত ঢাকা জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আলী আরশাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোঃ আব্দুল জব্বার, সহ-সভাপতি আব্দুর রশিদসহ অন্যান্য নেতারা।
বক্তারা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী এই আয়োজনে মধ্যাহ্নভোজ, ফটোসেশন, মতবিনিময়, পারস্পরিক পরিচয় এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন