ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬
ভোরবেলা

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ফয়সাল খন্দকার

মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার রাতে কমিটি প্রকাশ হয়েছে। শনিবার(১০ মে ২০২৬) জাতীয় ক্রীড়া পরিষদ-এর ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশা'র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম সভাপতি ও ক্রীড়া সংগঠকএমদাদ হোসেন খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্থানীয় ক্রীড়াবিদ হিসেবে মো. ফয়সাল খন্দকার সদস্য নির্বাচিত হয়েছেন।  কমিটির অন্য সদস্যরা হলেন: মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।নবগঠিত মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়াবিদ মো. ফয়সাল খন্দকার বলেন, মতলবের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগ্রত করে নতুন প্রতিভা বিকাশ এবং খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করব। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার প্রসারে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।

মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ফয়সাল খন্দকার