ঢাকা    সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা    সোমবার, ১৬ মার্চ ২০২৬
ভোরবেলা

মতলবের এসএসসি’৯৫ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলবের এসএসসি’৯৫ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্রাট সিকদার:

চাঁদপুরের মতলব উত্তর- দক্ষিণ উপজেলার এসএসসি’৯৫ ব্যাচের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তানস্থ ইম্পেরিয়াল হোটেল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি’৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও মতবিনিময় করেন তারা।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মতলববাসীর শান্তি ও সমৃদ্ধি এবং এসএসসি’৯৫ ব্যাচের প্রয়াত সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকল সহপাঠীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন অটুট থাকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৬ মার্চ ২০২৬

মতলবের এসএসসি’৯৫ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্রাট সিকদার:

চাঁদপুরের মতলব উত্তর- দক্ষিণ উপজেলার এসএসসি’৯৫ ব্যাচের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তানস্থ ইম্পেরিয়াল হোটেল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি’৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও মতবিনিময় করেন তারা।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মতলববাসীর শান্তি ও সমৃদ্ধি এবং এসএসসি’৯৫ ব্যাচের প্রয়াত সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকল সহপাঠীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন অটুট থাকার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত