সাহাদাত হোসেনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১১ মার্চ বুধবার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী ১৯০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
দুর্গাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমদ দীপু বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হচ্ছে। সাধারণত এ কর্মসূচির অধীনে প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়, যাতে তারা ঈদ আনন্দ কিছুটা স্বস্তিতে উদযাপন করতে পারে।
প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো মিজানুর রহমান ইউপি সদস্য মোঃ সবুজ মিয়া, মানিক মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, মাহমুদা আক্তার, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন