ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
ভোরবেলা

তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের পাশে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের পাশে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, পানি ও স্যালাইন বিতরণ

সাহাদাত হোসেনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বস্তি দিতে সংগঠনটির পক্ষ থেকে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন বলেন, সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধিত নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো একটি ইবাদত—আমরা সেই মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।

সংগঠনের সদস্য বাবলু সিকদার বলেন, এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সুস্থতা ও স্বস্তি নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানবিকতার এই ছোট প্রয়াসই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। সবাই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন।

স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

তীব্র তাপদাহে পরীক্ষার্থীদের পাশে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সাহাদাত হোসেনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বস্তি দিতে সংগঠনটির পক্ষ থেকে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন বলেন, সামাজিক, মানবিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধিত নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো একটি ইবাদত—আমরা সেই মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।

সংগঠনের সদস্য বাবলু সিকদার বলেন, এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সুস্থতা ও স্বস্তি নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানবিকতার এই ছোট প্রয়াসই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। সবাই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন।

স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত