নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে ভাগিনা সবুজ রানা দায় স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজন অপর ভাগিনা সাহিন মন্ডল ও ভগ্নিপতি (মেঝো মেয়ের জামাতা) সরিফুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ জানায়, ঘটনার পেছনের সম্পূর্ণ কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন