ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ভোরবেলা

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সম্রাট সিকদার:

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার (ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী) নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা শাখা। উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, ১২ মার্চ রবিবার রাত ১০টায় বৃহত্তর ঢাকা জেলার কার্যালয় এডভান্স কেয়ার স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এবং সিদ্ধিরগঞ্জ থানা শাখার শতাধিক নেতাকর্মী বাসযোগে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানানো এবং সংগঠনের ভেতরে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করা।

মাওয়া পৌঁছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ, সহ-সভাপতি মোঃ শাহ আলম চিশতি, সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার মডেল সভাপতি মোঃ আবদুল জব্বার, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল সরকারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বৃহত্তর ঢাকা জেলার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার মডেল সভাপতি মোঃ আবদুল জব্বার বলেন, “বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আমরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে চাই। পাশাপাশি পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ, মানোন্নয়ন এবং সেবার পরিধি বাড়াতে আমরা একসাথে কাজ করবো।”

তিনি আরও বলেন, “সকল নেতাকর্মীর ঐক্য, সততা ও নিষ্ঠাই সংগঠনের মূল শক্তি। এই ঐক্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে পল্লী চিকিৎসকদের অধিকার আদায় এবং স্বাস্থ্যখাতে তাদের স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখাকে একটি মডেল কমিটিতে রুপান্তরিত করেছি সামনে জেলা এবং বৃহত্তর ঢাকা জেলাকেও মডেল কমিটি হিসেবে গঠন করবো ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও পল্লী চিকিৎসকদের অবদান তুলে ধরে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে চিকিৎসা সুবিধা সীমিত, সেখানে পল্লী চিকিৎসকরাই সাধারণ মানুষের প্রথম ভরসাস্থল। তাই তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস শিকদার, ০৩ নং ওয়ার্ড কমিটির সভাপতি এম এ সাঈদ ও প্রচার সম্পাদক আল ফয়সাল রুমি। 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী মাওয়া ঘাটে ইলিশ ভাজাসহ নৈশভোজে অংশ নেন এবং নদীর তীরে আনন্দঘন সময় কাটান। এ সময় সংগঠনের সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

পরিশেষে, রাতভর আনন্দ-উল্লাস শেষে ভোরে সবাই বাসযোগে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আয়োজকরা জানান, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত