ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ভোরবেলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু।

নববর্ষের এই আনন্দঘন ও ঐতিহ্যবাহী মুহূর্তে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং নতুন উদ্যম, নতুন আশা এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস।

রাশেদুজ্জামান টিপু আরও বলেন, পুরোনো বছরের সকল ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে নতুন বছরকে ইতিবাচক চিন্তা, ঐক্য এবং সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে সামনে এগিয়ে নিতে হবে। যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ শক্তি,তাই তাদেরকে সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাশেদুজ্জামান টিপু আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা বয়ে আনবে। পাশাপাশি তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে তিনি সবাইকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু।

নববর্ষের এই আনন্দঘন ও ঐতিহ্যবাহী মুহূর্তে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং নতুন উদ্যম, নতুন আশা এবং নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস।

রাশেদুজ্জামান টিপু আরও বলেন, পুরোনো বছরের সকল ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে নতুন বছরকে ইতিবাচক চিন্তা, ঐক্য এবং সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে সামনে এগিয়ে নিতে হবে। যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ শক্তি,তাই তাদেরকে সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাশেদুজ্জামান টিপু আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা বয়ে আনবে। পাশাপাশি তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে তিনি সবাইকে আবারও বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত