ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ভোরবেলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সরকার ফয়সাল আহাম্মদ সোহেল

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সরকার ফয়সাল আহাম্মদ সোহেল

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরকার ফয়সাল আহাম্মদ সোহেল।

এক শুভেচ্ছা বার্তায় সরকার ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে তিনি ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সরকার ফয়সাল আহাম্মদ সোহেল আরও বলেন, নতুন বছর আমাদের সামনে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অতীতের সকল দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নত সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।

সরকার ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই একটি সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই নববর্ষের এই চেতনাকে ধারণ করে ইউনিয়নের প্রতিটি গ্রাম, মহল্লা ও পরিবারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নসহ সমগ্র মতলব উত্তর উপজেলার মানুষের জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে, তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মানবতার শান্তি এবং কল্যাণ কামনা করেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সরকার ফয়সাল আহাম্মদ সোহেল

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরকার ফয়সাল আহাম্মদ সোহেল।

এক শুভেচ্ছা বার্তায় সরকার ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে তিনি ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সরকার ফয়সাল আহাম্মদ সোহেল আরও বলেন, নতুন বছর আমাদের সামনে নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অতীতের সকল দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নত সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান।

সরকার ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই একটি সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই নববর্ষের এই চেতনাকে ধারণ করে ইউনিয়নের প্রতিটি গ্রাম, মহল্লা ও পরিবারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নসহ সমগ্র মতলব উত্তর উপজেলার মানুষের জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে, তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মানবতার শান্তি এবং কল্যাণ কামনা করেন।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত