ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ভোরবেলা

বাংলা নববর্ষ ১৪৩৩: মতলব উত্তরের জনগণকে এমপি ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন আলমগীর সরকার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা নববর্ষ ১৪৩৩: মতলব উত্তরের জনগণকে এমপি ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন আলমগীর সরকার

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর সরকার।

এক শুভেচ্ছা বার্তায় আলমগীর সরকার বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। পহেলা বৈশাখের এই আনন্দঘন দিনে আলমগীর সরকার মতলব উত্তর উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আলমগীর সরকার আরও বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অতীতের সকল গ্লানি ও হতাশা ভুলে নতুন উদ্যমে দেশ ও সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলমগীর সরকার বলেন, বাংলা নববর্ষ আমাদের মাঝে ঐক্য ও সাম্যের বার্তা নিয়ে আসে। এই চেতনাকে ধারণ করে মতলব উত্তরসহ পুরো চাঁদপুর জেলাকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি মতলব উত্তর উপজেলার জনগণসহ দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ।

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩: মতলব উত্তরের জনগণকে এমপি ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন আলমগীর সরকার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর সরকার।

এক শুভেচ্ছা বার্তায় আলমগীর সরকার বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী উৎসব, যা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। পহেলা বৈশাখের এই আনন্দঘন দিনে আলমগীর সরকার মতলব উত্তর উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আলমগীর সরকার আরও বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। অতীতের সকল গ্লানি ও হতাশা ভুলে নতুন উদ্যমে দেশ ও সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলমগীর সরকার বলেন, বাংলা নববর্ষ আমাদের মাঝে ঐক্য ও সাম্যের বার্তা নিয়ে আসে। এই চেতনাকে ধারণ করে মতলব উত্তরসহ পুরো চাঁদপুর জেলাকে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি মতলব উত্তর উপজেলার জনগণসহ দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ।

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত