ইসমাইল খান টিটু:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন।
এক শুভেচ্ছা বার্তায় মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন, বাংলা নববর্ষ বাঙালির জীবনের এক গৌরবময় ঐতিহ্য ও আনন্দঘন উৎসব। এই দিনটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে। পহেলা বৈশাখের এই শুভক্ষণে তিনি মতলব উত্তর উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মিয়া মঞ্জুর আমিন স্বপন আরও বলেন, নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। অতীতের সকল ব্যর্থতা, দুঃখ-কষ্ট ও হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই সময়টি একটি নতুন প্রেরণা হিসেবে কাজ করে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। বাংলা নববর্ষের চেতনাকে ধারণ করে মতলব উত্তর উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি। একই সঙ্গে তিনি মতলব উত্তর উপজেলার জনগণসহ দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন