ইসমাইল খান টিটু:-
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনসাধারণ, এবং ১১ নং ফতেপুর ইউনিয়নের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান সজীব।
এক শুভেচ্ছা বার্তায় বদিউজ্জামান সজিব বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির প্রাণের উৎসব, যা ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে নতুনভাবে জাগ্রত করে। পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে তিনি মতলব উত্তর উপজেলার সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বদিউজ্জামান সজিব আরও বলেন, নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার সূচনা। অতীতের সকল দুঃখ-কষ্ট, হতাশা ও গ্লানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ করে জাতীয়তাবাদী পরিবারের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বদিউজ্জামান সজীব বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই একটি সুন্দর সমাজের ভিত্তি। নববর্ষের এই চেতনাকে ধারণ করে সকলকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য, সফলতা ও সমৃদ্ধি।

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন