ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসহ গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহ আলম লস্কর।
বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। শাহ আলম লস্কর বলেন, পুরনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও দুঃখ-কষ্ট ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ।
সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর আরও বলেন, নববর্ষ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। সমাজের সকল বিভেদ ভুলে মানুষ যেন একসাথে এগিয়ে যায় এটাই হোক নববর্ষের অঙ্গীকার।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
শাহ আলম লস্কর দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন বছরের আগমন সকলের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক।
সবশেষে তিনি মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন—শুভ নববর্ষ ১৪৩৩।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন