ঢাকা    রোববার, ১২ এপ্রিল ২০২৬
ঢাকা    রোববার, ১২ এপ্রিল ২০২৬
ভোরবেলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আমেরিকান প্রবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আমেরিকান প্রবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী মতলব সমিতির সভাপতি, মানবিক ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। পুরনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে আমরা যেন নতুন বছরকে বরণ করি আশাবাদ ও ইতিবাচক মনোভাব নিয়ে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের মধ্যে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে একত্রিত হয় এটাই বাঙালি জাতিসত্তার সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য।

নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 

একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, যেন তারা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে, লালন করে এবং বিশ্ব দরবারে বাঙালির পরিচয়কে আরও উজ্জ্বল। করে তোলে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আমেরিকান প্রবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ইসমাইল খান টিটু:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী মতলব সমিতির সভাপতি, মানবিক ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। পুরনো বছরের সব গ্লানি, ব্যর্থতা ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে আমরা যেন নতুন বছরকে বরণ করি আশাবাদ ও ইতিবাচক মনোভাব নিয়ে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের মধ্যে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে একত্রিত হয় এটাই বাঙালি জাতিসত্তার সবচেয়ে বড় শক্তি ও সৌন্দর্য।

নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 

একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, যেন তারা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে, লালন করে এবং বিশ্ব দরবারে বাঙালির পরিচয়কে আরও উজ্জ্বল। করে তোলে।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত