ঢাকা    সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ভোরবেলা

চাঁদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আপন দুই ভাই। রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর একমাত্র দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ইয়াসিন (৮) ও রাসেল (৬)। তারা স্থানীয় বাসিন্দা আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির একমাত্র দুই সন্তান।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই ভাই কাছের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো সেদিনও তারা দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে। পরে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।

সেসময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পার হয়ে গেলেও সন্তানরা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের নিথর দেহ ভেসে উঠতে দেখে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, আবুল বাশার দম্পতির এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে। তাদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

চাঁদপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আপন দুই ভাই। রোববার (৫ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর একমাত্র দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ইয়াসিন (৮) ও রাসেল (৬)। তারা স্থানীয় বাসিন্দা আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির একমাত্র দুই সন্তান।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই ভাই কাছের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো সেদিনও তারা দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে। পরে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে।

সেসময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পার হয়ে গেলেও সন্তানরা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের নিথর দেহ ভেসে উঠতে দেখে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, আবুল বাশার দম্পতির এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে। তাদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত