মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
ইসলাম ধর্মের আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে চাঁদপুরের মতলব উত্তরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন অর্জন দেবনাথ নামের এক যুবক। ধর্মান্তরিত হওয়ার পর ওই যুবক নিজের নাম পরিবর্তন করে রেখেছেন রোহান আহমেদ।
তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সীরকান্দি গ্রামের হারাধন দেবনাথ ও সাধনা দেবনাথ দম্পতির ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোহান আহমেদ (পূর্বতন অর্জন) দীর্ঘ দিন ধরে ইসলামের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন ও মুসলমানদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করে আসছিলেন। এক পর্যায়ে ইসলামের সাম্য ও শান্তির বাণীতে অনুপ্রাণিত হয়ে তিনি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
ধর্মান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পন্ন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বায়তুল নূর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদের ইমামের কাছে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোহান আহমেদ বলেন, “ইসলাম একটি শান্তির ধর্ম। ব্যক্তিগত ভালো লাগা এবং বিশ্বাস থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই আমার মধ্যে ইসলাম সম্পর্কে জানার প্রবল আগ্রহ তৈরি হয়। বর্তমানে আমি ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছি।”
এদিকে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণের খবরটি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। তবে বিষয়টি ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার বিষয় হওয়ায় এলাকাবাসী একে ইতিবাচকভাবেই দেখছেন।

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন