ঢাকা    বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ভোরবেলা

মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন

মেরাজ উদ্দিন শুভ:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিন্তপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন সম্পন্ন হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মধ্য নিশ্চিন্তপুর মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ দ্বীনি খিদমতে নিয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইতেকাফ কারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

গ্রামকে অন্ধকারমুক্ত ও নিরাপদ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক সৌরবিদ্যুৎ (সোলার) বাতি স্থাপন করা হয়েছে। 

পবিত্র ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় প্রতিবেশীদের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

​ইউনাইটেড ক্লাবের আয়োজকরা জানান, এই ক্লাবের মূল লক্ষ্যই হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়নে কাজ করা। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতেই এই ধরণের ভিন্নধর্মী আয়োজন। 

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা ক্লাবের এই মানবিক ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে সমাজ গঠনে উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন

ভোরবেলা

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

মতলব উত্তরে ইউনাইটেড ক্লাবের ব্যতিক্রমী ঈদ আয়োজন

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

মেরাজ উদ্দিন শুভ:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিন্তপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন সম্পন্ন হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মধ্য নিশ্চিন্তপুর মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ দ্বীনি খিদমতে নিয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইতেকাফ কারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

গ্রামকে অন্ধকারমুক্ত ও নিরাপদ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক সৌরবিদ্যুৎ (সোলার) বাতি স্থাপন করা হয়েছে। 

পবিত্র ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় প্রতিবেশীদের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

​ইউনাইটেড ক্লাবের আয়োজকরা জানান, এই ক্লাবের মূল লক্ষ্যই হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়নে কাজ করা। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতেই এই ধরণের ভিন্নধর্মী আয়োজন। 

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা ক্লাবের এই মানবিক ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে সমাজ গঠনে উৎসাহিত করবে।

ভোরবেলা

প্রকাশক : মেরাজ উদ্দিন শুভ
কপিরাইট © ২০২৬ ভোরবেলা । সর্বস্বত্ব সংরক্ষিত